জেলা

রূপনারায়ণ নদী বাঁধে ভয়াবহ ভাঙ্গন মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া গ্রামে!আতঙ্কে গ্রামবাসীরা

শুক্রবার রাত্রে প্রায় ১০০ মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদী বাঁধ ধস নেমে নদী গর্ভে চলে যায়। নদী ভাঙ্গনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। ভাঙ্গন মেরামতের চেষ্টায় সারারাত গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছন মহিষাদল এর বিডিও, এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য। সকালেও ভাটার সময় দেখা যায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন। রাতেই সরানো হয় নদীপারের বাসিন্দাদের। সারারাত চলে মাইকিং। শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর, ঘটনাস্থলে উপস্থিত সেচ দপ্তরের এসডিপিও

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.