বিনোদন

১০ বছর পর ফের বড় পর্দায় দেখা যাবে ‘শুধু তোমারই জন্য’

নতুন ছবির ট্রেন্ডের মাঝে বড় পর্দায় আসছে পুরনো ছবি। সেরকমই ট্রেন্ড বেশ কিছুদিন ধরেই চোখে পরছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবার একই ছবি ধরা পরল বাংলার চলচিত্র জগতে। ১০ বছর পর পশ্চিমবঙ্গে রি-রিলিজ করতে চলেছে দেবের অন্যতম ভালোবাসার সিনেমা ‘শুধু তোমারই জন্য’।

এসবিএফ-এর প্রযোজনায় বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছিল এই ভালোবাসার সিনেমা ‘শুধু তোমারই জন্য’। যেই ছবিতে উঠে এসেছে ২টো নয় তিনটে প্রেমের গল্প। সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সোহম শ্রাবন্তী দেব ও মিমিকে। এবার সেই সিনেমা ফের বড় পর্দায় দেখতে চলেছেন।

বলিউডের ট্রেন্ডের মতো টলিউডে রি রিলিজ করতে চলেছে পুরনো সিনেমা। আগামী ৭ই ফেব্রুয়ারি ফের বড় পর্দায় দেখা যাবে ভালোবাসার সিনেমা ‘শুধু তোমারই জন্য’। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভালোবাসার মাস। সামনেই আসতে চলেছে ভালোবাসার সপ্তাহ। সেই সপ্তাহের শুরুতেই রি রিলিজ করতে চলেছে এই সিনেমা। তাই সেই খবর সামনে আসতেই দর্শক মহলে উঠে আসে প্রবল উচ্ছ্বাস। সমাজ মাধ্যমে সেই উন্মাদনা ছিল চোখে পরার মত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.