অফবিট

স্বর্গের অনুষ্ঠানে উপস্থিত যীশু ! স্বর্গ থেকে ফিরে এসে নিজের অভিজ্ঞতা জানালেন মহিলা !

মৃত্যুর পর আমাদের কি হয় ? আমরা কোথায় যাই ? আমাদের আত্মার কি হয় ? পরলোকের ওপারে কি রয়েছে ! স্বর্গ , নরক , পাতাল নাকি অন্য কিছু । এই নিয়ে রয়েছে বহু বিতর্ক । নানান মানুষের নানান মত । এসবের মাঝেই এবার আশ্চর্যজনক মন্তব্য করলেন শ্যারন মিলিম্যান নামক এক মহিলা । ওই মহিলার দাবী , তিনি নাকি মৃত্যুকে ফাঁকি দিয়েছেন চার বার ! এমনকি মৃত্যুর পর কি হয় , সেই অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি ।

শ্যারন জানিয়েছেন, ১৩ বছর বয়সে মায়ের সঙ্গে সমুদ্রে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি। সেখানে সাঁতার কাটতে গিয়ে , তিনি ডুবে যাচ্ছিলেন , তখনই প্রথমবার মৃত্যুর সম্মুখীন হন তিনি। তার আত্মা নাকি তখন তার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল । পরে উপকূলরক্ষীরা তাকে বাঁচলে , তার আত্মা নাকি আবার দেহে ফিরে আসে । ৬২ বছর বয়সি ওই মহিলার দাবি, দ্বিতীয়বার তিনি মৃত্যুকে ফাঁকি দেন ৪৩ বছর বয়সে । বজ্রপাতের কারণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । তার দাবী , তখন তিনি হাসপাতালে থাকলেও , তার আত্মা স্বর্গ থেকে ঘুরে এসেছে । তিনি আরো জানান , এরপর তৃতীয়বার অস্ত্রোপচারের কারণে ও চতুর্থবার ভুল ওষুধ খাওয়ার কারণে তিনি মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন ।

৬২ বছর বয়সী ওই মহিলা , মৃত্যুর পরবর্তী অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন , প্রতিবার নাকি একটি আলোর ওপর ভর করে , তিনি স্বর্গে গিয়েছিলেন । সেখানে তিনি নাকি সোনালী এবং গোলাপী রঙের মেঘও দেখতে পেয়েছিলেন । এমনকি স্বর্গের এক অনুষ্ঠানে গিয়ে যীশু খ্রিস্ট কেও দেখতে পেয়েছিলেন বলে দাবী শ্যারন মিলিম্যানের । শ্যারনের কথা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই , অনেকে তাকে পাগল বলে দাবী করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.