ক্রাইম

২০২৫ এ দাঁড়িয়েও ধর্মের নামে খু*ন!কবর দেওয়া হল কিশোরীর মৃতদেহ!

অন্য ধর্মে প্রেমে আপত্তি পরিবারের। তাই ১৭ বছরের কিশোরীকে খুন করে কবর দিয়ে দিল নিজ পরিবার। ঘটনাটি উত্তরপ্রদেশের। ঘটনায় ইতিমধ্যে পরিবারের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর প্রেমের সম্পর্ক জানতে পেরে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় কিশোরীকে। তারপর মৃতদেহটি গোপনে স্থানীয় একটি কবরস্থানে দিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ১৭ বছর বয়সী মুসলিম কিশোরী সমবয়সী এক দলিত ছেলের সঙ্গে সম্পর্কে জডিয়েছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বারে। ১২ ই জুলাই দুজন হিমাচল প্রদেশে পালিয়ে যায়। সেখানে ছেলেটি একটি চাকরিও করত।

এরপর মেয়েটিকে বুঝিয়ে-সুজিয়ে বাড়ি ফিরিয়ে আনা হয়।
২২ ই জুলাই মেয়েটিকে বাড়ির লোক দমবন্ধ করে খুন করে এবং স্থানীয় কবরস্থানে কবর দিয়ে দেয়। মিথ্যা দাবি করা হয় যে, মেয়েটি যক্ষ্মায় মারা যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশ এ খবর দেয়। পুলিশ এসে জিঙ্গাসাবাদ করতে কিশোরীর কাকার কথায় ক্লু খুজে পায়।

তারপরেই তদন্তের মোর ঘুরে যায়। কবরস্থান থেকে মাটি খুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।খুনের দায়ে গ্রেফতার করেনিহত ওই কিশোরীর বাবা, ভাই, দুই কাকা, দুই মামা এবং এক কিশোরকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.