Uncategorizedক্রাইম

মোবাইল চুরির অভিযোগ, আত্মঘাতী বধূ

বিয়েবাড়ির নিমন্ত্রিত হিসাবে যান এক ব্যক্তি। ওই অনুষ্ঠানের মাঝেই চুরি হয় তার মোবাইল। আর তাই উদ্ধার হয় বধূর কাছ থেকে। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বধূ। অবশেষে বৃহস্পতিবার সকালে ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার কুমড়া কাশিপুর পঞ্চায়েতের আনোখোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক ছড়ায় শোরগোল।
মৃতার নাম কবিতা বৈদ্য। পুলিশ সূত্রে খবর, বছর ছত্রিশের ওই বধূ সম্প্রতি এলাকারই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখানেই এক ব্যক্তির মোবাইল চুরি হয়। হাবড়া থানায় মোবাইল চুরির লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে কবিতার কাছ থেকেই চুরি হওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, তারপর থেকেই মানসিক অবসাদে জড়িয়ে পড়ে কবিতা। নিজেকে একপ্রকার গৃহবন্দি করে ফেলেছিলেন তিনি। পাশাপাশি আরো জানান, আত্মগ্লানি থেকে অবসাদে ভুগেই তিনি আত্মহত্যা করেন তিনি। থতবে এই বিষয়ে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।পাশাপাশি দেহটি ময়নাতদন্তের।জন্য পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.