দীপাবলির উৎসবের মাঝেই নিরানন্দ ! উদ্ধার , ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ ! মর্মান্তিক এই দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছে , শিশুর দাদুকেই ! শিশুর মৃত্যুকে ঘিরেও ঘনিয়েছে রহস্য। এই ঘটনায় , পুলিশ প্রথমে শিশুর পরিচারিকা ও শিশুর দাদুকে আটক করে। পরে নাতনিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় দাদু প্রণব ভট্টাচার্য্যকে । এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে ।
ঘটনা সোনারপুর থানার , কোদালিয়ার কদমতলা এলাকার । যে শিশুর দেহ উদ্ধার হয়েছে , তার বয়স মাত্র ৪ বছর , নাম – প্রত্যুষা কর্মকার । এদিন সকালে হঠাৎ চিৎকার শুনে সবাই ছুটে যান । দেখা যায় শিশুটি মাটিতে রক্তাক্ত অবস্থায় নুইয়ে পরে আছে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় , সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কিভাবে আর কেনই বা এমন মর্মান্তিক পরিণতি হল এই খুদের ? উল্লেখ্য , শিশুটির শরীরে একাধিক ক্ষত চিহ্ন ছিল বলেও খবর।
এক প্রতিবেশীর কথায় , “ওর (প্রত্যুষা) দিদিমা হঠাৎ চিৎকার করে। আমরা সেই চিৎকার শুনে ছুটে যাই। দেখি ওঁর সারা গায়ে খোবলানো ক্ষত। দেখে তো মনে হচ্ছে ধারাল কিছু দিয়ে খোঁচানো হয়েছে।”
জানা গিয়েছে , প্রত্যুষার বাবা ও মা দুজনেই কর্মরত । তাই বাড়িতে তার সাথে দাদু – দিদা এবং একজন পরিচারিকা থাকতেন । কিন্তু তাদের সামনেই কিভাবে এমন মর্মান্তিক পরিণতি হল শিশুটির ? তা নিয়েই দানা বাঁধছে রহস্য । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







