জেলা

ওষুধ কিনে বাড়ি ফেরার সময় চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ গেল দাদু ও নাতির

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের উপর । জানা যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন দাদু নাতি ওষুধ কেনার জন্য। ওষুধ কেনার পরে বাড়ি ফেরার সময় অত্যন্ত গতিবেগে আসার একটি চারচাকা গাড়ি তাদের ধাক্কা দেয়। এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি‌। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দাদু ও তার বছর দুই আড়াই এর নাতি। তড়িঘড়ি এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাদের রামজীবনপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দূর্ঘটনার ফলে দীর্ঘখন অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক । অবশেষে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.