জেলা

একতারা বাজিয়ে, গানে গানে নির্বাচনে শান্তি বজায় রাখার আহবান বাউল শিল্পীর!

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এবং বিভিন্ন রাজনৈতিক প্রার্থীদের নাম ঘোষণার পরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে নেমে পড়েছেন।
নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক দলের প্রার্থীরা যেমন ভোট প্রচারে নেমেছে জোরকদমে, তেমনি ভোট প্রচারে রাস্তায় নেমেছে এক বাউল শিল্পী। তবে তিনি কোনো রাজনৈতিক দলের প্রচারে নয়, তিনি প্রচার করছেন ভোটে শান্তি বজায় রাখতে, নিজের ভোট নিজে দিতে, ভোট কে কেন্দ্র করে সমস্ত রকম অশান্তি থেকে মানুষকে দূরে থাকতে।
বৃস্পতিবার এমন এক বাউল শিল্পীর দেখা মিললো পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের জামালপুর বাস স্ট্যান্ডে। বাউল শিল্পী তার একতারা বাজিয়ে গানে গানে মানুষকে সচেতন করছেন, মূলত ভোটে শান্তি বজায় রাখার আহবান জানাচ্ছেন। বাউল শিল্পীর নাম স্বপন দত্ত বাউল। পূর্ব বর্ধমান জেলার একজন বিশিষ্ট বাউল শিল্পী বলেই পরিচিত। তিনি শুধু আসন্ন লোকসভা নির্বাচনেই নয় , রাজ্যে বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচনে একই ভাবে পথে নেমে নির্বাচনে সাধারণ মানুষকে শান্তি শিঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সাধারণ পথ চলতি মানুষ বাউলের এই কাণ্ডে তাঁকে সাধুবাদ জানাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.