জেলা

ফালাকাটায় বাঘ আতঙ্কে গ্রামবাসী, তৎপর বনদপ্তর ও প্রশাসন

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

ফালাকাটার ভুটানিরঘাট ডাঙ্গাপাড়ায় চিতা বাঘের আতঙ্ক ছড়ালো সোমবার। এলাকাবাসীরা জানায়, এদিন সকালে তারা জমিতে বেগুন তুলতে গেলে তাদের পাশ দিয়ে একটি চিতাবাঘ চলে যায় পাশের জঙ্গলে। এরপর চিতা বাঘটি জঙ্গলের একটি গাছের ওপর উঠে পড়ে, তা দেখে গ্রামবাসীরা জমির বেগুন তোলার কাজ বাদ দিয়ে বাড়িতে চলে যায় এবং খবর দেয় পুলিশকে। পুলিশ বনদপ্তরকে খবর দিলে এদিন সকালে বনদপ্তর এসে পুরো এলাকায় তল্লাশি করে এবং পটকা ফাটিয়ে চিতা বাঘকে লোকালয় থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, পরে বিকেলে বনদপ্তরের থেকে এলাকায় বাঘ ধরার খাচা পাতা হয়, বনদপ্তর জানায়, এলাকায় তারা বাঘের কিছু দেখতে পায়নি তবে এলাকাবাসীরদের সতর্ক করেছে এবং এলাকায় বাঘ ধরার খাঁচাও তারা পেতে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.