জেলা

“আমার চরিত্র খারাপ প্রমাণ করতে পারলে আমি এখান থেকে চলে যাব”: পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের একটি গালিগালাজ করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তৃণমূলের তরফে পোস্ট করা সেই ভিডিওতে শোনা যাচ্ছে তিনি গালিগালাজ করছেন। ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ। বিধায়ক বলেন,উনি দশটা কথা বললে আটটা কথাতেই গালিগালাজ করেন, এবং ওনাদের দলের নেতাদের স্বভাব চরিত্রও খারাপ। এরপরই কালনার মহিষমদ্দিনী তলায় এলাকায় একটি সাংগঠনিক বৈঠকে এসে বিজেপি প্রার্থী অসীম সরকার জবাব দেন। অসীম সরকার বলেন, ২০২২ সালের একটি পুরনো ভিডিও সেটিকে এডিট করে বাজারে ছাড়া হয়েছে। মনোজ গান নামের এক ব্যক্তি তার ভিডিওটিকে এডিট করে এইভাবে মানুষের সামনে প্রকাশ করেছিলো। সেটাকেই আবার নতুনভাবে বাজারে আনা হয়েছে। তৃণমূলের উন্নয়ন সবশেষ, তাই আমাকে দমাতে হলে একটি বাজারে এই ভিডিও ছেড়ে দি, যদিও এসব ছেড়ে কিছুই হবে না। পাশাপাশি তার চরিত্র নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দীপক সরকার যিনি বই লিখেছেন তারা জবাব দিতে পারবেন। একই সাথে প্রার্থী অসীম সরকার বলেন,আমার চরিত্র খারাপ প্রমাণ করতে পারলে আমি এখান থেকে চলে যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.