দেশবিদেশ

তিস্তার জলে ভেসে গেল ভারত-বাংলাদেশের মোষের দল

ভারতের বিভিন্ন প্রান্তজুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় চলেছে ভারী বৃষ্টিপাত। যার জন্য ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। সেই জলে এবার ভেসে গেল একদল মোষ।

চারিদিকে চলছে প্রবল বৃষ্টি। তার মধ্যে বিভিন্ন জায়গায় চলেছে মুষলধারে বৃষ্টি। পাশাপাশি জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের বালাপাড়া এলাকায় তিস্তার পাড়ে কাজ করছিলেন এলাকার বাসিন্দারা। যার জন্য ক্রমেই বেড়ে চলেছে তিস্তা নদীর জলের স্তর। সেই কারণে নতুন করে হলুদ সতর্কতা জারি হয়েছে। গতকাল সকাল ১১ঃ৩০ নাগাদ সেচ দফতর ফের সতর্কতা জারি করে। এরইমধ্যে বালাপাড়ায় তিস্তার ধারে কাজ করছিলেন নির্মল রায়, হরেকৃষ্ণ ব্যাপারীরা।

এরপর সেখানেই দেখা গেল একদল মোষ ভেসে যেতে। ভারত ও বাংলাদেশের মোষ তিস্তার জলে ভেসে গেল। অনেকেই বুঝতে পারছিল না ওখানে কি ভেসে যাচ্ছে। তাই এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখে। তারপর সেই বিষয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। তবে এই ঘটনার সঙ্গে কোনো রকম পাচার চক্রে যোগ আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.