খেলাধুলা

রোহিত-রাজ অব্যাহত: টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মুখ হলেন দুটি বিশ্বকাপ জয়ী কিংবদন্তি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয় এনে দেওয়া প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। আইসিসি তাকে ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই বৈশ্বিক আসরের সঙ্গে যুক্ত হলেন তিনি।

২০২৪ সালে অধিনায়ক হিসেবে ভারতকে দীর্ঘ ১১ বছরের আইসিসি ট্রফি খরা কাটিয়ে শিরোপা এনে দেওয়ার পরই রোহিত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। এরপরই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করল আইসিসি।রোহিতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি ৪২৩১ রান করেছিলেন, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪০.৮৯। তিনি সেই বিরল ক্রিকেটারদের একজন, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি সফল অভিযানে দলের সদস্য ছিলেন প্রথমটি ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণে এবং শেষটি ২০২৪ সালে চ্যাম্পিয়ন হিসেবে।

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছিল রোহিতের। সেই টুর্নামেন্টে তিনি একবারও আউট হননি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ অর্ধশতরান (৫০*) এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে (৩০*) ম্যাচের মোড় ঘোরানো ইনিংস খেলেছিলেন।২০২৪ সালের শিরোপা জয়ী অভিযানে তিনি শুধু অধিনায়কত্বেই নয়, ব্যাট হাতেও ছিলেন দুরন্ত। ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ২৫৭ রান করেছিলেন, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর ৪১ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস এবং ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৫৩ বলে ৫৭ রানের ইনিংস ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রোহিত শর্মা বলেন, “টুর্নামেন্টটি আবার ভারতে ফিরে আসায় খুব ভালো লাগছে। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি সব খেলোয়াড়কে শুভকামনা জানাই এবং আশা করি তারা ভারতের আতিথেয়তা উপভোগ করবে এবং প্রচুর স্মৃতি নিয়ে ফিরবে।”আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.