বিদেশবিশ্ব

আফগান সীমান্তে রক্তাক্ত সংঘর্ষ, পাক সেনার ওপর পাকিস্তানি তালিবানের হামলা

আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে ফের উত্তপ্ত খাইবার পাখতুনওয়া। ওরাকজ়াই প্রদেশে ভয়াবহ সংঘর্ষে কেঁপে উঠেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাক সেনা ও পাকিস্তানি তালিবানের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। সেই সংঘর্ষের মধ্যে পরেই প্রাণ হারিয়েছেন প্রায় ১২ জন পাক জওয়ান। যার মধ্যে রয়েছেন এক সেনা অফিসারও।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আফগান সীমান্তে লুকিয়ে থাকা তালিবান জঙ্গিদের তল্লাশি চালাতে গিয়েই বিপাকে পরে পাকিস্তানি সেনা। হঠাৎ রাস্তার পাশে লুকিয়ে থাকা জঙ্গিরা পাক সেনার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বহু চেষ্টার পরেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান সংগঠন। তাঁদের দাবি, পাক সরকারের সেনা বাহিনী আফগান সীমান্তে বারংবার অনুপ্রবেশের চেষ্টা করছে। তাই এই হামলা চলেছে সেই ‘প্রতিশোধ’ হিসেবেই।

এই ঘটনার পর থেকেই সীমান্তে বজায় রয়েছে উত্তেজনা। নিরাপত্তার খাতিরে সীমান্ত পারে বাড়ানো হচ্ছে সেনাবাহিনীর সংখ্যা। পাশাপাশি চলছে তল্লাশি করে জঙ্গি দমন অভিযান। সাম্প্রতিক মাসগুলোতে আফগান সীমান্তজুড়ে প্রতিনিয়ত উত্তপ্ত পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় সতর্ক করেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। আফগানিস্তানের মাটি থেকেই পাকিস্তানের অভ্যন্তরে নতুন জঙ্গি নেটওয়ার্ক তৈরি হয়েছে। সেই নেটওয়ার্ক চিন্তা বাড়াচ্ছে ইসলামাবাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.