ফের জাল পাসপোর্ট কান্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে আরও এক অভিযুক্ত। নদীয়ার চকদহে কাঠমিস্ত্রির বিপ্লব সরকারের পর ইডির এক ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার খড়দহ বাজারের কাছে বিটি রোড সংলগ্ন নর্মদা আবাসনে তদন্তকারীদের দল তল্লাশি অভিযান চালায় স্থানীয় পরিবহণ ব্যবসায়ী মনোজ কুমার গুপ্তার ফ্ল্যাটে।
এই অভিযানে কয়েক সপ্তাহ আগে বিরাটিতে ফাঁস হওয়া জাল পাসপোর্ট মামলার তদন্ত ভার হাতে নেয় ইডি। ঠিক তখনই গ্রেফতার হয় আজাদ মল্লিক নামে এক ব্যক্তি। সেই সময় প্রথমিক উঠে আসে আজাদ প্রায় এক দশক আগে বাংলাদেশ হয়ে ভারতে আসে। পাশাপশি ভুয়ো নথি মাধ্যমে নিজের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করে। এরপরই ইডি অভিযান চালায় উত্তর ২৪ পরগনা থেকে নদিয়া পর্যন্ত একাধিক জায়গায় অভিযান চালিয়ে নদিয়ার শিবপুর অঞ্চল থেকে গ্রেফতার করা হয় ইন্দুভূষণ হালদার নামে এক সাইবার ক্যাফে মালিককে। তারপরেই ইন্দুভূষণ হালদারকে জেরার পর উঠে আসে চকদহের কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের নাম।
এবার তদন্ত এগোতেই উঠে এলো খড়দহের এক ব্যবসায়ী মনোজ কুমার গুপ্তার নাম। সেখানেই দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। পাশাপাশি তদন্তকারীরা বাজেয়াপ্ত করে বেশ কিছু নথি ও ইলেকট্রনিক ডিভাইস। ইডি আধিকারিকদের প্রাথমিক অনুমান, এই বেআইনি চক্রের মাধ্যমে সীমান্ত পারাপার, ভুয়ো পরিচয়ে লেনদেন ও আন্তর্জাতিক পাচারের মতো কাজ চলছিল। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই চক্রের সঙ্গে জরিত আরো অনেকের নাম উঠে আসতে পারে বলে জানা গেছে ইডি সূত্রে। এই চক্র গোড়া থেকে উপরে ফেলেতে তৎপর তদন্তকারীরা।







