জেলা

বাদুড়িয়ার পাটখেত খুঁড়তেই বেরোল বস্তাবন্দি কোটি কোটি টাকা

বাদুড়িয়ায় পাটক্ষেত থেকে বস্তাবন্দি কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগেই গ্রেপ্তার হওয়া বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে বুধবার তল্লাশি চালায় পুলিশ। তাঁর দেখানো জায়গায় মাটি খুঁড়তেই উদ্ধার হয় একাধিক ব্যাগ, বস্তা, ট্রলি ব্যাগ ও প্লাস্টিকের ড্রাম ভর্তি নগদ টাকা। অধিকাংশ টাকাই ৫০০ টাকার বান্ডিলে ভরা ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, চেয়ারম্যানের বাড়ির পাশের পাটক্ষেত থেকেই প্রথমে কয়েকটি বস্তা উদ্ধার হয়। পরে আরও একটি জমিতে খোঁজ চালিয়ে উদ্ধার হয় আরও নগদ অর্থ ভর্তি সামগ্রী। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে মোট টাকার পরিমাণ জানানো হয়নি। ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী। তল্লাশির সময় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। জেরাতেই মাটির তলায় টাকা পোঁতা থাকার তথ্য সামনে আসে। পাশাপাশি একই এলাকা থেকে সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়েছে। ঘটনায় দীপঙ্করের আপ্তসহায়ক শামিম গাজীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.