কলকাতা

ডালহৌসির ঘুপচি এলাকার কারখানায় বিধ্বংসী আগুন! কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা

ফের আগুন শহরে ! ডালহৌসিতে , ২১ নম্বর আর এন মুখার্জি রোডের গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় , বিধ্বংসী আগুন । আগুন লাগার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় , গোটা এলাকা । তীব্র রূপ ধারণ করে আগুন । সূত্রের খবর , আগুন লাগার সঙ্গে সঙ্গেই , দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে । পরে আর ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে কিনা , সেবিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি ।

যে কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে , সেই রাস্তা একেবারে ঘিঞ্জি এলাকা । সরু গলির মধ্যেই , সব দোকান , অফিস , গোডাউন । তার মধ্যে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় , স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ।

ঘটনা প্রায় সকাল ১০.৩০ এর । ওই কারখানার পিছন থেকে , হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন, সামনের দোকানের কর্মীরা । গোডাউনের ভিতরে থাকা লোকজনদের বের করে এনে , প্রথমে আসে পাশের দোকানিরাই, জল দিয়ে , আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু কারখানার ভিতরে , দাহ্য বস্তু থাকায় , আগুন দ্রুত , তীব্র রূপ ধারণ করে । ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ায় , তারপর দমকলের কর্মীরা এসে , আগুন নেভানোর কাজ শুরু করেন । উল্লেখ্য , এই ঘটনায় , কোনো হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.