মামলাকারীকে দেখে প্রেমে পড়েছিলেন বিচারক , এবার বিচারকের প্রেমের মামলা গড়ালো সুপ্রিম কোর্টে । অভিযুক্ত বিচারক কলকাতার একটি আদালতের প্রাক্তন বিচারক ছিলেন। তার বিরুদ্ধে এক মহিলার অভিযোগ , ২০১৪ সালে অভিযুক্ত বিচারকের সঙ্গে ওই মহিলার প্রথম পরিচয় হয়। আদালতে মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন বিচারকের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে , তাদের মধ্যে গভীর সম্পর্কও গড়ে ওঠে বলে অভিযোগ। উল্লেখ্য, বিচারকও সেই সময় বিবাহিত ছিলেন , তবে তিনি স্ত্রী এর সাথে নয়, আলাদা থাকতেন বলে জানা গিয়েছে । জানা গিয়েছে অভিযুক্ত বিচারক, মামলাকারী মহিলাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিবাহ বিচ্ছেদের পর মহিলাকে বিয়ে করে তার ও তার পুত্রের দায়িত্ব নেবেন । ২ জনের সহমতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু মহিলার অভিযোগ , বিবাহ বিচ্ছেদের পর থেকে হঠাৎই মহিলাকে এড়িয়ে চলতে থাকেন বিচারক । এবং তার সঙ্গে যোগাযোগ ভেঙ্গে দেওয়ার কথা বলেন ।
প্রাক্তন বিচারকের বিরুদ্ধে ২০১৫ সালে অভিযোগ দায়ের করেন ওই মহিলা । ফৌজদারি অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে । এর থেকে মুক্ত হতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত বিচারক। কিন্তু, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টের তরফে , তার আবেদন খারিজ করে দেওয়া হয় । তারপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি । এবার উচ্চ আদালতের নির্দেশ খারিজ করে দিলো শীর্ষ আদালত ।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় , এফআইআর ও চার্জশিট সঠিক বলেও ধরা হলেও, শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতিতে একজন মহিলা শারীরিক সম্পর্কে রাজি হবেন , এটা যুক্তিযুক্ত নয়। শীর্ষ আদালতের কথায় এটা স্পষ্ট যে ২ জনের সহমতেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল । মহিলাকে কোনরকমে জোর করা হয়নি। পাশাপাশি মহিলা এও জানতেন যে বিচারক আগে থেকেই বিবাহিত ছিলেন। প্রাক্তন ওই বিচারকের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত ।







