রাজ্য

বড় খবর: সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাস যোগ দিলেন তৃনমূলে

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে নাটকীয় মোড় বঙ্গ রাজনীতিতে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস
সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন। ২০২৩ সালে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ২৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। বায়রন বিশ্বাসের মুর্শিদাবাদে বিড়ির একটি বড় ব্যবসা রয়েছে বলে খবর। আজ নবজোয়ার কর্মসূচীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.