ইতিমধ্যেই ২০২৩ আইপিএল শুরু হয়ে গিয়েছে। বরাবরই কেকেআরের প্রতি ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা একটা টান রয়েছে। শ্রেয়স আইয়ারের পরিবর্তে কেকেআরের নজর তবে কি এবার বাংলার ক্রিকেটারের উপর? জল্পনা শুরু হয়েছে কোলকাতা নাইট রাইডার্সদের টিমে সুদীপের ব্যাটিং নিয়ে। শুধু সুদীপই নয় অভিমন্যুও কলকাতার টিম ম্যানেজমেন্টের নজরে রয়েছেন।
আরসিবির বিরুদ্ধে মাঠে নামার আগে সেই জল্পনাই দেখা যাচ্ছে কেকেআর শিবিরে । আজ ইডেনের মাঠে এই আইপিএলে প্রথমবার নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর ঠিক আগে বাংলার দুই ক্রিকেটারকে দেখা গেল নাইট শিবিরে। অভিমন্যু ও সুদীপকে দেখা যায় কেকেআর শিবিরে। শাহরুখ খানের দলের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে কলকাতার দল হলেও বাংলার কোনও ক্রিকেটারকে এই দলে খেলতে দেখা যায় না। বদলে অন্য কোনও রাজ্যের ক্রিকেটার নিয়ে আসে কেকেআর শিবির। ২০২৩ আইপিএল নিলামেও বাংলার কোনও ক্রিকেটার কেকেআর দলে জায়গা পাননি। কিন্তু এইবারে সিদ্ধান্তে একটু বদল এনেছে কেকেআর শিবির।







