ভুটান থেকে আসা জলেই , উত্তরবঙ্গের বন্যা ! তাই ক্ষতিপূরণ দেওয়া উচিৎ ভুটানেরই ! এমনই দাবী , বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার তাঁর সেই দাবির প্রেক্ষিতে বিদেশমন্ত্রক বিষয়টি খতিয়ে দেখবে ।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমনই জানিয়েছেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে, তা নিয়ে হাইড্রোলজিক্যাল তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। খোঁজ নিয়ে জানাবো।” তবে রণধীর জয়সওয়াল আরও জানান, দুই দেশের মধ্যে জল- সহ নানান বিষয়কে নিয়ে যথেষ্ট সুসম্পর্ক ও যোগাযোগ রয়েছে ।
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি… আমরা চাই তারা আমাদের ক্ষতিপূরণ দিক ৷ দিল্লি তো কিছু করে না। সবটাই আমাদের করতে হয়। আমি বেশ কিছুদিন ধরেই একটি ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন গঠনের জন্য জোর দিয়ে আসছি এবং আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গকে এর অংশ করা হোক।”







