অফবিট

ধনতেরসের দিন এই জিনিস গুলি বাড়িতে আনলে বাড়বে ধন সমৃদ্ধি

বাংলায় একটি প্রবাদ বাক্য আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। প্রত্যেকটি মানুষেরই বিশ্বাসের একটি আলাদা আলাদা স্থান রয়েছে। জ্যোতিষ শাস্ত্রের উপর বিশ্বাস রাখেন শুধু আমাদের দেশ ভারত বর্ষ নয়, দক্ষিণ এশিয়ার এরকম প্রচুর দেশ আছে। গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে এবং তার সঙ্গে আমাদের বিশেষ কিছু গুনের মিল রেখে জ্যোতিষীরা আমাদের অতীত ও ভবিষ্যতের একটি খসড়া তৈরি করেন। এই কারণের জন্যই অনেকেই জ্যোতিষ শাস্ত্রের এই বিচারের উপর প্রচন্ড আস্থা রাখেন।

বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার শেষ হয়ে গেছে। তার সাথে লক্ষ্মীপুজোও। এখন কয়েকটা দিন একটু বিশ্রাম। তারপর আবার নতুন করে কোমর বেধে সামনে আসা উৎসবের জন্য। কারণ সামনেই আসছে কালীপুজো ‌। কালীপুজোর সাথে সাথেই আসে আলোর উৎসব দীপাবলী এবং ধনতেরাস উৎসব। নভেম্বর মাসের ১০ তারিখ পড়েছে এই বছর ধনতেরাস উত্‍সব। জ্যোতিষশাস্ত্রে ঘিরে রয়েছে একাধিক বিধি এই ধনতেরাস উৎসব নিয়ে। এমন কিছু কাজ আছে যেগুলো আমরা ধনতেরাসের দিন করলে আমাদের জীবন আনন্দ ও সুখে ভরে উঠবে।

হিন্দু শাস্ত্রে ধনতেরাস এই দিনটি খুবই পার্বণ বা শুভ বলে মানা হয়।লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়ে এই শুভ দিনে। এই ধনতেরাসের দিনে আমাদের এমন কিছু কাজ করতে হবে যেগুলি আমাদের জীবনের সুখ শান্তি নিয়ে আসবে। জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এই দিনে সোনা বা রূপোর গয়না কেনা খুবই শুভ কাজ। এই কাজটি করলে ঘরে কখনো অর্থের অভাব দেখা দেয় না। এই কারণের জন্যই ধনতেরাসের দিন সোনা বা রুপোর গয়না কেনান একটা চল তৈরি হয়েছে।

এই ধনতেরাসের দিনে সোনা বা রূপোর তৈরি দেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের মূর্তি বাড়িতে নিয়ে আসলে পরিবারের সদস্যদের উপর শুভ প্রভাব হতে পারে। সোনা বা রূপো তৈরি মূর্তি ছাড়া যদি তামার তৈরি মূর্তি বাড়িতে আনা হয় তবে সেই ক্ষেত্রেও একই শুভ ফল হবে। ভগবানের মূর্তি স্থাপন করতে হবে বাড়ির ঈশান কোনে এমনই উপদেশ দেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। মাটির মূর্তি এনে ঘরে রাখলেও তার ভালো ফল পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.