অফবিট

পিরিয়ডের সময় দুর্বলতা কাটাতে খান ডার্ক চকোলেট? উপকার জানলে চমকে উঠবেন

অনেক নারীকে পিরিয়ডের সময় ক্র্যাম্পের সম্মুখীন হতে হয় যা তাদের দৈনন্দিন কাজকর্মকেও প্রভাবিত করে । তাই পিরিয়ড ক্র্যাম্প থেকে মুক্তি পেতে অনেক সময় আমরা পেইন কিলারের সাহায্য নি ৷ যা অতিরিক্ত গ্রহণ করলে ক্ষতি হতে পারে । ডার্ক চকলেট এক্ষেত্রে খুবই সহায়ক হতে পারে । জেনে নিন, এর অন্যান্য উপকারিতা ।

না মিল্ক চকোলেট বা চকোলেট কেক নয়। এই সময় খান ডার্ক চকোলেট। পিরিয়ডের সময় শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়। আর ডার্ক চকোলেটের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম। সেই সঙ্গেই এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট দুর্বলতা কাটাতে সাহায্য করে।

পিরিয়ডের সময় তলপেট সহ কোমর, পায়ের পেশিতে যন্ত্রণা হয়। অনেক মহিলা স্তনেও ব্যথা অনুভব করেন। এ ছাড়া মুড সুইং ও ক্লান্তির মতো সমস্যা থাকেই। সারাক্ষণ বিরক্তি ভাব কাজ করে। এই সমস্যাগুলিতে ভোগেন কমবেশি প্রায় সমস্ত মহিলারা। তবে এগুলো কমিয়ে দিতে পারে ডার্ক চকোলেট।

এছাড়াও পিরিয়ডের সময়ে ডার্ক চকোলেট খেলে ম্যাগনেশিয়াম মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি করে। এতে বিরক্তি ভাব কেটে যায় এবং মন ফুরফুরে থাকে। ফলে যে সকল মহিলারা পিরিয়ডের সময়ে এই ধরনের সমস্যায় ভুগছেন, তাঁরা চটপট কিনে ফেলুন ডার্ক চকোলেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.