অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মা আচমকাই অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে।হাসপাতাল থেকে শ্বেতা নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তাঁর মা।পাশে ঝুলছে স্যালাইন, পাশ ফিরে শুয়ে রয়েছেন মা। ছবি পোষ্ট করে তিনি লিখেছেন -‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’। অভিনেত্রীর এই ছবি শেয়ার করতেই সমস্ত অনুরাগীরা কমেন্টে করে শ্বেতার পাশে দাঁড়িয়েছেন।







