মির্জাপুরের তৃতীয় সিজনে আসতে চলেছে এক দুঃখজনক বদল। যার ফলে হতাশ হয়ে পরেছে চলচ্চিত্র প্রেমীরা। এবার মুন্না ভাইয়াকে দেখা যাবে না তৃতীয় সিজনে। নিজে থেকেই সরে দাঁড়াচ্ছেন অভিনেতা দিব্যেন্দু শর্মা বলে জানিয়েছেন।
অন্যতম থ্রিলার সিরিজ মির্জাপুর ইতিমধ্যেই মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। এমনকি মানুষের মধ্যে তৃতীয় সিজনের গল্প নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে অন্যান্য চরিত্রদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেরেছে, মুন্না ত্রিপাঠীর ভূমিকা। দিব্যেন্দু শর্মাকে দেখা গিয়েছে এই চরিত্রের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরতে। পাশাপাশি মুন্নার চরিত্রের জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেতা। তবে অভিনেতার তৃতীয় সিজনে না থাকার কারণে মনঃক্ষুণ হয়েছে অনুরাগেরা।
এর আগে দুই সিজন জুড়ে ছিল একাধিক চমক আর বিভিন্ন থ্রিলার দৃশ্য। দর্শকমহল আশা করেছিল এবারও সেরকম কিছুই থাকবে। বিশেষ করে মুন্নার চরিত্রটা নিয়ে নতুন কোন চমকের আশায় ছিল চলচ্চিত্র প্রেমরা। তবে সেই সব আশায় কার্যত জল ঢেলে দিলেন অভিনেতা। এবার অনুরাগীদের হতাশ করে তিনি নিজেই এই খবর জানালেন।
অভিনেতা দিব্যেন্দু শর্মা জানিয়েছেন, ‘মির্জাপুর সিজন-থ্রিতে আমি অভিনয় করছি না। এই চরিত্র আমাকে জনপ্রিয়তা দিয়েছে, একথা স্বীকার করতেই হবে। কিন্তু এই চরিত্র আমার ব্যক্তিসত্তাকেও প্রভাবিত করেছে।
অভিনয় করতে হলে চরিত্রের অন্তনির্হিত অর্থ বুঝতে হয়। সেটা করতে গিয়ে আমার দমবন্ধ লাগত। অভিনয় করার সময় ওই পরিবেশে থাকতাম বলে বুঝতে পারিনি বিষয়টা কতটা ডার্ক, এখন বেরিয়ে এসে উপলব্ধি করেছি।’







