আসন্ন লোকসভা নির্বাচন হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। আর তার আগে অবশেষে ঘোষনা হল আসানসোলের বিজেপি প্রার্থীর নাম। আগামী ১৩ মে হবে আসানসোলের ভোট। সেখানেই বিজেপি প্রার্থী হয়ে দাঁড়ালেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াক।
তবে তার আগে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়েছিল ভোজপুরি ইন্ডাস্ট্রির গায়ক ও নায়ক পবন সিংয়ের । কিন্তু শেষ মুহূর্তে তিনি পিছিয়ে আসেন।







