অফবিট

কিডনি সুস্থ রাখতে চাইলে খান এই ৬ ফল, তরতাজা থাকবে শরীর

এটা তো সবার জানা, কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করে। পাশাপাশি শরীরের জল ও ইলেকট্রোলাইটের (সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি) ভারসাম্য বজায় রাখতে এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এ ছাড়া বিশেষ হরমোন উৎপাদনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে দারুণ ভূমিকা। শরীরের প্রদাহ নিয়ন্ত্রণেও কিডনির গুরুত্ব অনেক এবং এর ফলে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ সম্ভব হয়। তাই কিডনি ভালো রাখতেই হবে। হাতের কাছেই বেশ কিছু ফল আছে, যেসবে মিলবে অ্যান্টি–অক্সিডেন্ট, ফাইবার বা আঁশ ও পর্যাপ্ত ভিটামিন ও খনিজ উপাদান। আর এসব ফল খেলে কিডনি থাকবে সুস্থ। জেনে নিন বিস্তারিত।

প্রথমেই রয়েছে তরমুজ। এতে ৯২ শতাংশ জল থাকে। গরমের দিনে শরীরকে ডিটক্স করে এই ফল।

এরপরে আসে আপেল। এই ফলে থাকা ফাইবার টক্সিন দূর করতে সহায়তা করে। কিডনি পরিস্রুত করার সঙ্গে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে আপেল।

ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন রয়েছে বেদানায়। এই বেদানা আপনার কিডনিকে সজীব করে রাখতে পারে।

স্ট্রবেরির রস খেলে প্রস্রাবে ক্ষারীয় উপাদান বেশি থাকবে যা কিডনিতে পাথর জমা আটকাতে সহায়তা করবে।

সবশেষে বলতেই হয় পেঁপের কথা। এতে থাকা এনজাইম ও অ্যান্টি-অক্সিড্যান্ট কিডনির প্রদাহ রোধ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.