অফবিট

ডিমের খোসা ছাড়াতে নাজেহাল? এবার খোসা ছাড়ানো হবে একেবারে ঝেমেলাহীন!জানুন সহজ কিচেন হ্যাক

রান্নাঘরের তাড়াহুড়োয় ডিম সেদ্ধ করা যতটা সহজ, খোসা ছাড়ানো ততটাই ঝামেলার হয়ে উঠতে পারে। অনেক সময় খোসা ছাড়াতে গিয়ে ডিমের সাদা অংশটাই নষ্ট হয়ে যায়। তবে এই সমস্যার সহজ সমাধান আছে। কিছু ছোট্ট কৌশল জানলেই ডিম সেদ্ধ ও খোসা ছাড়ানো দুটোই হয়ে যাবে একদম সহজ।

খোসা ছাড়ানোর ঝামেলা এড়াতে কী করবেন?

ডিম সেদ্ধ করার সময় জলে মাত্র এক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিলেই কাজ অনেকটা সহজ হয়ে যায়। লেবুর অ্যাসিড খোসা আলগা করতে সাহায্য করে, ফলে ডিম ছাড়ানো হয় অনায়াসে। পাশাপাশি ডিমের গন্ধও কমে।

খোসা ছাড়ানো ছাড়াই ডিম সেদ্ধ করার উপায়

যদি একেবারেই খোসা ছাড়ানোর ঝামেলায় যেতে না চান, তাহলে ব্যবহার করতে পারেন ইডলি স্টিমার। ইডলির ছাঁচে হালকা তেল মেখে তাতে ডিম ফাটিয়ে দিয়ে ১০ মিনিট ভাপালেই তৈরি হয়ে যাবে নিখুঁত সেদ্ধ ডিম—কোনও খোসা ছাড়ানোর দরকার নেই।

একইভাবে বড় কড়াইয়ের মধ্যে জল গরম করে তার উপর একটি প্লেট বসিয়ে তাতেও ডিম ফাটিয়ে ভাপানো যায়। পরে সেটিকে কেটে সালাদ বা কারিতে ব্যবহার করা যায় সহজেই।

আইস বাথ ট্রিক—সবচেয়ে কার্যকর উপায়

ডিম সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা ঠান্ডা বরফ জলে ডুবিয়ে দিন। গরম থেকে ঠান্ডায় হঠাৎ পরিবর্তনের ফলে খোসা নিজে থেকেই আলগা হয়ে যায় এবং সহজে ছাড়ে।

সঠিক সময়েই সেদ্ধ করুন

সফট বয়েল: ৬–৭ মিনিট

মিডিয়াম বয়েল: ৮–৯ মিনিট

হার্ড বয়েল: ১০–১২ মিনিট

গুরুত্বপূর্ণ টিপস

খুব টাটকা ডিমের তুলনায় একটু পুরনো ডিম সহজে খোসা ছাড়ে। তাই নতুন ডিম সেদ্ধ করলে উপরের কৌশলগুলো ব্যবহার করলে সুবিধা পাবেন।

ছোট্ট এই টোটকাগুলো জানলে ডিম সেদ্ধ করা আর খোসা ছাড়ানো—দুটোই হয়ে যাবে একেবারে ঝামেলাহীন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.