বিনোদন

রণবীর–ফারহান দ্বন্দ্বে ইতি? ‘ডন ৩’ বিতর্কে আপসের পথে দুই তারকা

বলিউডের বহুল আলোচিত ছবি ‘ডন ৩’ ঘিরে রণবীর সিং ও ফারহান আখতারের সম্পর্কের টানাপোড়েন অবশেষে মিটতে চলেছে বলেই জোর গুঞ্জন। দীর্ঘদিন ধরে চলা মতবিরোধের পর, দুই পক্ষই নাকি আপসের পথে হাঁটতে চলেছেন

সমস্যার সূত্রপাত হয় যখন রণবীর হঠাৎ করেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই ছবির পরিচালনার দায়িত্বে থাকার কথা ছিল ফারহানের, এবং তাঁর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। এরইমধ্যে প্রি-প্রোডাকশনে বড় অঙ্কের বিনিয়োগ করে ফেলেছিল। ফলে রণবীরের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি হয় প্রযোজনা মহলে। খবর অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে রণবীর নিজেই উদ্যোগী হয়েছেন। তিনি নাকি তাঁর নেওয়া প্রায় ১০ কোটি টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতে রাজি হয়েছেন। শুধু তাই নয়, এক্সেল এন্টারটেইনমেন্টের ক্ষতি পুষিয়ে দিতে নিজের আগামী ছবি প্রলয়ে অংশীদারিত্বের প্রস্তাবও দিয়েছেন। যদিও সেই অংশীদারিত্বের নির্দিষ্ট পরিমাণ এখনও স্পষ্ট হয়নি।

অন্যদিকে, ফারহান বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন বলেই জানা যায়। এমনকি বিষয়টি ভারতের প্রডিউসার গিল্ডের কাছে পৌঁছয়। সেখানে আলোচনায় উঠে আসে, ডন ৩-এর জন্য ইতিমধ্যেই প্রায় ৪০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ও চিত্রনাট্যের প্রতিটি ধাপেই রণবীরের সম্মতি ছিল। তবে শেষ পর্যন্ত আইনি পথে না গিয়ে, আলোচনার মাধ্যমেই সমাধানের পরামর্শ দেয় গিল্ড। এদিকে কাজের দিক থেকে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন রণবীর। তাঁকে আগামীতে দেখা যাবে প্রলয় ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন কল্যাণী প্রিয়দর্শন। ছবিটি পরিচালনা করবেন জয় মেহতা এবং প্রযোজনায় থাকছে ট্রু স্টোরি ফিল্মস ও রণবীরের নিজস্ব সংস্থা। সব মিলিয়ে, ডন ৩ বিতর্ক আপাতত মিটে যাওয়ার পথে, এমনটাই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.