আমপাতা: হিন্দু শাস্ত্রে শুভতার প্রতীক
হিন্দু ধর্মে আমপাতা বা আম্রপল্লব অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ঘট স্থাপনের সময় দেবী লক্ষ্মীর আরাধনায় আমপাতার ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশ্বাস করা হয়, যেই পাতায় লক্ষ্মী দেবীর পূজা হয়, সেই পাতা নিজেই সৌভাগ্য ও ইতিবাচক শক্তির বাহক।
তাই শুভ অনুষ্ঠান, পূজা, বা গৃহপ্রবেশ—যেকোনও ধর্মীয় কাজেই আমপাতার ব্যবহার একান্ত জরুরি।
দরজায় আমপাতা রাখলে ঘরে ঢোকে ইতিবাচক শক্তি
শাস্ত্রমতে, বাড়ির প্রধান দরজায় আমপাতা ঝুলিয়ে রাখলে ঘরে প্রবেশ করে সুখ, শান্তি ও ইতিবাচক শক্তি। বলা হয়, আমপাতা নেগেটিভ এনার্জি আটকায় এবং ঘরে সৌভাগ্য প্রবাহিত করে।
ঘরের প্রবেশপথে একটি কলসে আমপাতা বেঁধে রাখলে জীবনের বহু সমস্যা ও বাধা দূর হয় বলেই বিশ্বাস।
লক্ষ্মী ও গণেশের পূজায় আমপাতার মাহাত্ম্য
হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, ভগবান গণেশের চারপাশে আমপাতা রাখলে বা ঠাকুরঘর আম্রপল্লব দিয়ে সাজালে তা অর্থভাগ্য বৃদ্ধি করে।
এছাড়া, জলভর্তি ঘটে আমপাতা রেখে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ঘরে আসে ধন, সমৃদ্ধি ও শান্তি।
বিশ্বাস করা হয়, এই একটি ছোট্ট কাজ করলে পরিবারে অর্থের অভাব বা দারিদ্র্য কখনও গ্রাস করতে পারে না।
গ্রহদোষ ও জীবনের বাধা কাটাতে আমপাতা
যদি বহু পরিশ্রমের পরও জীবনে সাফল্য না আসে, তাহলে শনিবার আমগাছের পুজো করার পরামর্শ দেওয়া হয়েছে।
শাস্ত্র মতে, চন্দ্র যদি শনি বা রাহুর প্রভাবে অস্থির থাকে, তাহলে আমগাছে এক চামচ দুধের সঙ্গে এক চামচ কালো তিল নিবেদন করলে মানসিক শান্তি ও ইতিবাচক ফল মেলে।
আমপাতা ও হনুমানজির আশীর্বাদ
আমকে বজরংবলী হনুমানের প্রিয় ফলগুলির মধ্যে একটি ধরা হয়। প্রতিদিন একটি আমপাতায় চন্দন দিয়ে ‘জয় শ্রী রাম’ লিখে হনুমান মন্দিরে নিবেদন করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস।
আমগাছ: মঙ্গল গ্রহের প্রতীক
জ্যোতিষশাস্ত্র মতে, আমগাছ মঙ্গল গ্রহের কারক। তাই শুভ কাজ, পূজা বা নতুন সূচনায় আমপাতার ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়।







