বিহারে জয়ের পর , জয় হবে বাংলাতেও ! পুরোপুরিভাবে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং । বিহার ভোট গণনায় জয়ের পথে অনেকটাই এগিয়ে , নীতিশদের জোট । দুপুর ১.৩০ এর রিপোর্ট অনুযায়ী , ২০০ আসনে এগিয়ে রয়েছে এনডিএ । পার হয়ে গিয়েছে ম্যাজিক ফিগারও।
এমত আবহেই , আগে থেকে রোডম্যাপ ঠিক করে দিলেন , কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিং । এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে , তিনি বলেন , ” যাঁরা বিহারকে বোঝেন তাঁরা জানেন, এখানে মানুষ জঙ্গলরাজ ফেরাতে চান না। তাঁরা আগেই দুর্নীতিগ্রস্থ নেতাদের সরিয়ে দিয়েছে।” তিনি আরো বলেন, “বিহারে আমাদের জয় নিশ্চিত।”
তারপর , বছর ঘুরলেই , বাংলার যে নির্বাচন , তা নিয়ে গিরিরাজ বলেন , “এবার বাংলার পালা। আমরা বাংলাতেও সরকার তৈরি করব। ওখানকার সরকার অরাজকতায় পরিপূর্ণ।”







