রাহুল গান্ধী দিল্লির আনন্দ বিহার স্টেশনে হাজির হলেন। সেখানে তিনি কুলিদের সঙ্গে দেখা করে এবং কথা বলে। এমনকি কুলিদের মত পোশাক পরিধান করেন কংগ্রেস সাংসদ। যেখানে রাহুল গান্ধীর ভারত জোড়োর প্রসঙ্গ উঠে আসে।
ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গান্ধীকে গল্প করতে দেখা যায় আনন্দ বিহার স্টেশনের কুলিদের সঙ্গে। কয়েক মাস ধরে রাহুল গান্ধীকে প্রায় গোটা দেশ জুড়ে পদযাত্রা করতে দেখা যায়। কখনও কন্যাকুমারী আবার কখনও জম্মু কাশ্মীর কিংবা মধ্যপ্রদেশ, একের পর এক রাজ্যে রাহুল গান্ধীকে পদযাত্রা করতে দেখা যায়।







