সন্দেশখালির বহু মহিলার দাবি তারা আতঙ্কে মুখ ঢেকে থাকেন।উত্তর ২৪ পরগনার এই দ্বীপে গত বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন মহিলারা। তাঁদের অভিযোগ, শেখ শাহজাহান ও তাঁর দুই সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার মিলে শুধু বেআইনি ভাবে জমি দখলই করেননি, মহিলাদের উপরেও অত্যাচার চালিয়েছেন।
দুই মহিলা এর মধ্যেই আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। যার পরে শিবু ও উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ।আন্দোলনকারীরা বলছেন, তাঁরা মুখ ঢেকে রয়েছেন আতঙ্কে।
আন্দোলনকারী মহিলা বলেন,‘আমরা প্রথমে মুখ খুলেই সামনে এসেছিলাম। সেই সময় চিহ্নিত করে আমাদের এবং আমাদের স্বামীদের নামে মামলা করা হয়। তার পর থেকে ভয়েই মুখ ঢেকেছি।তৃণমূল যদি আমাদের প্রাণের সুরক্ষা দিতে পারে, যদি নিশ্চিত করে বলে মিথ্যে মামলায় জড়ানো হবে না, তা হলে মুখ খুলেই সামনে আসব।পুলিশের একটি সূত্রে জানানো হয়েছে, এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থেই সিসি ক্যামেরা বসানো হয়েছে।







