শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে বিস্ফোরক তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ নিজের এক্স হেন্ডেল থেকে সবার সামনে তুলে ধরলেন তিনি। সেই নিয়ে এখন তর্ক চলছে রাজনৈতিক মহলে।
আজ নিজের টুইটার অ্যাকাউন্টে শিশির অধিকারীর বাড়তে থাকা সম্পত্তির হিসেব দেন তিনি। কুণাল ঘোষের পোস্ট অনুযায়ী ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে শিশিরবাবুর সম্পত্তি ১০ লাখ থেকে বেড়ে ১০ কোটি হয়েছে। কিন্তু তা একদমই স্থায়ী হয়নি। কারণ ২০১৯ সালে তার তার বিশাল সম্পত্তি কমে গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এমন মন্তব্য তে এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।প্রবীণ সাংসদ শিশির অধিকারীর এত সম্পত্তি এলো কোথা থেকে সেই নিয়ে এখন উঠছে প্রশ্ন। তবে এর উত্তরে শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার।







