Uncategorized

দাসপুরে সমবায় নির্বাচন স্থগিতের কারনে বিক্ষোভ ও পথ অবরোধ

শুভেন্দু চক্রবর্তী, ঘাটাল

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েতের চকসুলতান এলাকার মেহনতী কিষান সমবায় কৃষি উন্নয়ন সমিতির ঘটনা। কাল এই সমবায় সমিতিতে ৪১ টি আসনে ভোট হওয়ার কথা সেখানে সমবায় বাঁচাও মঞ্চের তরফ থেকে দেয়া হয় ৪১ টি আসনেই প্রার্থী, শাসক দল তৃণমূলের পক্ষ থেকে দেয়া হয় ৩৪ টি আসনে। তাই ভোটের সমস্ত কিছু প্রস্তুতি তৈরি করে ফেলেছিল সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা।
হঠাৎ করেই আজ বিকেল নাগাদ প্রশাসনের তরফ থেকে জানানো হয় নির্বাচন আপাতত হচ্ছে না, সমবায় মঞ্চে সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন, সমবায় সমিতির কর্মকর্তাদের সমবায় আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দাসপুর থানার পুলিশ।
বিক্ষোভ কারীদের দাবি অবিলম্বে ভোট করাতে হবে না হলে ভোটের নির্দিষ্ট দিন জানাতে হবে,তা না হলে তারা বিক্ষোভ অবরোধ তুলবে না। পুলিশের হুশিঁয়ারির পরে অবরোধ উঠলেও সমবায় সমিতির সামনে এখনো বিক্ষোভ চলছে সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা।
ওই সমিতির ভিতরে এখনো আটকে করছেন সমবায় কর্তৃপক্ষরা।

যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি- ওনারাও চান ভোট হোক, সেই সঙ্গে সঙ্গে তারা দাবি করেন -সমবায় বাঁচাও মঞ্চের তিনজন প্রার্থী ডিফোল্ডার হিসেবে চিহ্নিত, উনারা কোনমতেই ভোটে লড়তে পারেন না আইনত, তাই তারা অভিযোগ করেছেন। তবে ভোট স্থগিত রাখার ক্ষেত্রে তাদের কোন হাত নেই। ভোট করানো সম্পূর্ণ সমবায় নির্বাচকদের, তাই বিরোধিতা দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.