বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, তিনি নাকি অন্য ছবি থেকে গল্প চুরি করেছেন। এবং এমন অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। তাঁর দাবি, আলিয়ার‘জিগরা’ছবিটি নাকি দিব্যার ছবি‘সাবী’র নকল। এই বিষয়ে নিয়ে মুখ খুললেন আলিয়ার মুকেশ ভাট।
জানা গিয়েছে, দিব্যার‘সাবী’ছবির প্রযোজক ছিলেন মুকেশ নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ বলেন,“দিব্যা এটা প্রচার পাওয়ার জন্য করেছিল কি না, তা আমি জানি না। আসলে ‘ব্যাঙ্কক হিলটন’ নামে একটি ছবির অনুপ্রেরণায় মহেশ‘গুমরাহ’নামে একটি ছবি বানিয়েছিলেন। ওই ছবির অনুপ্রেরণা রয়েছে‘জিগরা’র নেপথ্যে। আসলে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিতর্ক তৈরির প্রয়োজন হয়। সবার প্রচারের প্রয়োজন। আর প্রচার করার জন্য বিতর্কের তো দরকার হয়ই।”
এখানেই শেষ নয় বরং তাঁর স্পষ্ট বক্তব্য,“আলিয়া এখন বড় তারকা। এত বড় তারকার নাম নিয়ে বিতর্ক তৈরি করলে প্রচার পাওয়া যায়। আলিয়া দেউলিয়া হয়ে যায়নি, যে অন্য ছবি থেকে ওকে গল্প চুরি করতে হবে। ও অনেক বড় মানুষ। এ সব করার ওর কোনও প্রয়োজন নেই। ও খুবই গোছানো, বুদ্ধিমতী ও ভাল মেয়ে। এত নিম্নমানের কাজ করার কথা ও ভাবতেও পারে না।”







