কলকাতাক্রাইম

সাত খুন করে কলকাতায় গা ঢাকা! রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার

কলকাতার ব্যস্ত রাস্তায় সাধারণ অ্যাপ বাইক চালক… অথচ আসল পরিচয়? উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব! সাত-সাতটা খু*ন, লু*ট, দফায় দফায় র*ক্তা*ক্ত অপ*রাধ—সবকিছু পেরিয়ে মাস ছয়েক ধরে কলকাতায় আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল সে।

দিল্লি ও UP পুলিশের বিশেষ টিম প্যারোলে ছাড়া পাওয়ার পর ফেরার হওয়া এই অপরাধীকে ট্র্যাক করছিল অনেকদিন। অবশেষে খবর আসে—সে তপসিয়ায় লুকিয়ে রয়েছে। গতকাল, মঙ্গলবার রিপন স্ট্রিট থেকে যৌথ অভিযানে তাকে ধরে ফেলে দিল্লি–কলকাতা পুলিশ।

২০০৫ সালে একঘণ্টায় তিনটি খু*ন করে তৎকালীন লখনউ এসএসপিকে ফোন করে চ্যালেঞ্জ ছোড়া এই গ্যাংস্টার বহুদিন ধরেই ছিল পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায়।
কলকাতায় পরিচয় গোপন করে অ্যাপ ক্যাব চালানো, মার্কেটে ঘোরা—সবই চলছিল চুপিসারে।

আজ তার অবসর শেষ—ফের ফিরে যাচ্ছে জেলের অন্ধকারে।

কলকাতায় বসেই সাত খু*নের গ্যাংস্টার অ্যাপ বাইক চালাচ্ছিল—এটাই সবচেয়ে বড় সতর্কবার্তা: শহরের ভিড়ে লুকিয়ে থাকে অনেক অজানা মুখ!
দারুণ যৌথ অভিযানের জন্য দিল্লি ও কলকাতা পুলিশকে কুর্নিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.