কলকাতাক্রাইম

পুলিশের থানার থেকে ঢিল ছড়া দূরত্বে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা

কলকাতা শহরে ঘটে চলেছে একের পর এক ডাকাতির ঘটনা। গত বুধবার সেন্ট্রাল এভিনিউর একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তারপরেই সোমবার দমদমে ঘটে একই রকম দুঃসাহসিক ডাকাতির ঘটনা। এরপরই একই দিনে ভর সন্ধ্যাবেলায় টলিগঞ্জের রিজেন্ট পার্কে ঘটে গেল ডাকাতির ঘটনা।

কলকাতার বুকে পরপর ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়াচ্ছে চারিদিকে। পাশাপাশি প্রশ্ন উঠে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। সোমবার সন্ধ্যেবেলা ৭:৩০ নাগাদ রিজেন্ট পার্ক থানার অন্তর্গত এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীরা আগের খবর পেয়েছিল ওই বাড়িতে কিছুদিনের মধ্যেই ছেলের বিয়ে হয়েছে। যার জন্য বাড়িতে রয়েছে বেশ কিছু সোনা গয়না রয়েছে। গতকাল আগে থেকেই ফ্ল্যাটের মধ্যে মাস্ক পরে ডেলিভারি বয় সেজে লুকিয়ে ছিল দুই ডাকাত। লোহার কোলাপসেবল গেট খুলে গৃহকর্ত্রী ঢোকার সময় পিছন দিয়ে আক্রমণ করে দুষ্কৃতীরা।

এরপরই ওই গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে মুখে কাপড় বেঁধে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায়। তারপর ঘর থেকে লুট করে প্রায় ১৬০ গ্রাম সোনা। রিজেন্ট থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পাশে যেই নির্মীয়মান বিল্ডিং উঠছে সেখানকার রাজমিস্ত্রিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে ওই বাড়ির গৃহবধূ ও তার স্বামী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.