চাঁপদানী জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সাথেই ছিল এটিএম। রবিবার গভীর রাতে সেই এটিএমে ঢুকে ভাঙচুর। ইট দিয়ে ভাঙা হয় ওই এটিএম মেশিন। যদিও টাকার যায়গা অবদি পৌঁছাতে পারলো না দুষ্কৃতীরা। ভাঙাভাঙির শব্দে তেড়ে আসে স্থানীয়রা। স্থানীয়রা মিলেই রুখলেন এটিএম লুট।
ওই অঞ্চলের স্থানীয় এক পশুপতি মাহাতো জানায়, “রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল। কুকুর ডাকছিল। স্থানীয় একজন দেখে এটিএম-এর ভিতর কেউ আছে। আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায়।” এই ঘটনার তদন্তে চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল, এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়, আইসি ভদ্রেশ্বর ঘটনাস্থলে আসে এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজের জেরে শুরু হয় অভিযুক্তের সন্ধান। অনুমান, এই ঘটনার নেপথ্যে ছিল একজনই।
এই বিষয়ে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অভিসেত কুমার সিং জানান, “ঘটনার খবর জানতে পেরে তারা এটিএম পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা দেখতে পান এটিএম-এর বাইরের অংশ ভাঙা। তবে দুষ্কৃতী একেবারে এটিএম-এর ভল্ট পর্যন্ত ভেঙে পৌঁছাতে পারেনি। তাদের প্রাথমিক অনুমান, এটিএম ভেঙে টাকা পয়সা লুট করার চেষ্টা চললেও এটিএম মেশিনটি খালি ভাঙা হয়েছে। সিসিটিভি ফুটেজে একজন কালো মাস্ক পরা ব্যক্তিকে লক্ষ্য করা গিয়েছে। পুলিশ এসে গোটা জায়গা সিল করে দিয়ে গিয়েছে।”






