ক্রাইম

হোস্টেলে নেপালি ছাত্রীর আত্মহত্যায় উত্তপ্ততার পরিবেশ ওড়িষ্যার KIIT এ

নেপালি পডুয়ার রহস্যমৃত্যুতে তুমুল উত্তেজনা ওড়িশার কলিঙ্গ ইন্সটিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে।রবিবার গার্লস হস্টেলে উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত দেহ।পড়ুয়া নেপালের বাসিন্দা।বহুদিন ধরে তৃতীয় বর্ষের এক ছাত্র অনিচ্ছাকৃত বিরক্ত করার জন্যই আত্মঘাতী হয় বলে অভিযোগ।
মৃতা বিটেক কম্পিউটার সায়েন্সের ছাত্রী।সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।দেহ উদ্ধারের পরই এক ছেলের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন বিষয়ে সারা পড়ে যায়।ওই ছেলেটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন মৃতারএক তুতোভাই।অভিযোগ,অনেক দিন ধরেই ছেলেরমৃত পড়ুয়া কে ব্ল্যাকমেল করছিল।
ঘটনায় উত্তপ্ত হয়েওঠে ওড়িশার’KIIT’।পড়ুয়াদের একাংশ ঘটনার প্রতিবাদে সরব হয় এবং নেপালি পড়ুয়ারা ক্যাম্পাসের কাছের রাস্তা অবরোধ করে।তার জেরে নেপাল থেকে আসা সব পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের নোটিশে জলঘোলা হতেই ফের নেপালি পড়ুয়াদের ক্যাম্পাসে ফেরার অনুরোধ করা হয়। KIIT তাদের বিজ্ঞপ্তিতে বলে,’KIIT ক্যাম্পাস এবং হোস্টেলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে।নেপালি শিক্ষার্থী যাঁরা ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বা ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের ফিরে আসার এবং ক্লাসে যোগ দেওয়ার আবেদন করা হচ্ছে।’পুলিশ ইতমধ্যে অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করে।
কঠিন পরিস্থিতি সামলাতে উদ্যোগী হন নেপালের প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি টুইটে জানান,ওড়িশায় ক্ষতিগ্রস্ত নেপালি শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার জন্য নয়াদিল্লি থেকে নেপালের দূতাবাস দুজন কর্মকর্তাকে পাঠানো হচ্ছে।নেপালের ছাত্রছাত্রীরা চাইলে হস্টেলে থাকতে পারেন।অথবা বাড়ি ফিরে আসতে পারেন।সেই বিষয়টিও তাড়া দেখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.