ক্রাইমজেলা

ভুয়ো আয়কর দপ্তরের অফিসার সেজে লুট করত টাকা ও গয়না! গ্রেপ্তার ৪

ভুয়া আয়কর দপ্তরের অফিসার সেজে লুট করতো নগদ টাকা ও সোনার গয়না। তাদের এই ভুয়ো কার্যকলাপ চলছে প্রায় ৮ বছর ধরে। বৃহস্পতিবার দলের পান্ডা সহ ৪ জনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। অভিযুক্ত এই ব্যক্তিদের নাম সাগর দাদা কাপসে, প্রশান্ত মুলিক, দাত্তা বাঙেল ও চেতন প্রকেশ।বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বলিউডের হিট মুভি ‘স্পেশাল ২৬’ সেই মুভির মতই নকল আয়কর অফিসার সেজে লুট করতো দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা কলকাতার এক ভাড়া বাড়িতে প্রায় আট বছর ধরে থাকতো অভিযুক্তরা। সেখান থেকেই দলের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে চক্রের সদস্য চেতন প্রকেশকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বাকি সদস্যদের রাখা হয়েছে জেলে।

পুলিশ সূত্রে বলা হয়েছে,”ধৃতরা সাত থেকে আট বছর ধরে কলকাতার ভাড়া বাড়িতে থেকে সোনা গলানোর কাজ করছে। তারা জানত, এই সমস্ত দোকানের সিংহভাগেই গলাতে দেওয়া সোনার সঠিক কাগজপত্র থাকে না।” কলকাতার পর তারা শ্রীরামপুরের কুমিরজলা রোডের দোকানে হানা দিয়েছিল সেই দোকানে তাদের কাগজপত্রের গরমিলের কথা জানিয়ে দোকানে থাকার নগদ টাকা ও সোনা নিয়ে চম্পট দিয়েছিল তারা। পুলিশ বাহিনীরা সারারাত তদন্ত চালিয়ে অবশেষে কসবার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে দুষ্কৃতীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.