জেলা

বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি পুরনিগমের ৬ নং ওয়ার্ডের ডাঙ্গীপাড়া এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব!

নিজস্ব সংবাদদাতা :’টক টু মেয়র’ কর্মসূচীতে পাওয়া বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আজ শিলিগুড়ি পুরনিগমের ৬ নং ওয়ার্ডের ডাঙ্গীপাড়া এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। তিনি আজ সকালে পুরসভার অন্যান্য এম এম আই সি দের সাথে এলাকা পরিদর্শন করেন। আজ মেয়রের সাথে ছিলেন অন্যান্য এম এম আই সি দুলাল দত্ত এবং মানিক দে। বে আইনি নির্মান নিয়ে আমার কাছে অনেকদিন থেকেই অভিযোগ আসছে। আমি কিছুদিন বাইরে ছিলাম বলে আসতে পারি নি। এই নির্মান নিয়ে মানুষের মধ্যে অনেক সমস্যা বেড়ে গেছে। ফলে নির্মান নিয়ে নানান ভাবে অসুবিধার মধ্যে থাকছেন মানুষ। তাই আজকে দেখে গেলামএবং সতর্ক করে গেলাম যারা এই বে আইনি নির্মানের সাথে যুক্ত আছেন। কারন শিলিগুড়িতে কোনভাবেই বে আইনি নির্মান করা যাবে না। আমরা করতে দেব না। মানুষের অসুবিধা হবে আর আমরা দেখব এটা হতে পারে না। মেয়রকে দেখে এলাকার বাসিন্দারা ছুটে এসে অভিযোগ জানান। মেয়র তাদের জানান কোনভাবেই এই বে আইনি নির্মান বাড়ানো যাবে না। এর সমাধান করতে হবে। আর সেটা শিলিগুড়ি পুরসভা করবে। বেআইনি নির্মানের সাথে যারা যুক্ত আছেন মেয়র তাদের ডেকে সতর্ক করে দেন এবং অবিলম্বে এই নির্মান বন্ধ করতে বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.