রাজনীতি

২০২৪ সালের সংসদে থাকবে শুধু বিজেপি! ঘোষণা বিজেপির

গত ৩ দিনের মধ্যে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রায় ১৪২ জন বিজেপি সাংসদ কে। সেই নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। সেই নিয়ে বিরাট ভবিষ্যৎ বাণী করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।

তিনি বলেন,”প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে আজ সংসদের ২০২৩ সালের শেষ মঙ্গলবারের বৈঠক। হলের প্রায় ২.৫ ব্লক বিজেপি সাংসদ দিয়ে ভরা, ২০২৪ সালের মধ্যে পুরো ব্লক বিজেপি সাংসদ দিয়ে পূর্ণ হবে।ইন্ডিয়া জোটের উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী মোদীর সরকারকে ক্ষমতা থেকে উত্‍খাত করা কিন্তু আমাদের উদ্দেশ্য হল দেশের ভবিষ্যত্‍ উজ্জ্বল করা।”

তারপর তিনি আরও বলেন,”সংসদে ঘটে যাওয়া ঘটনায় বেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। সংসদ এমন একটি জায়গা যেখানে আলোচনা হওয়া উচিত। দেশের অগ্রগতির পথ প্রশস্ত করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিল সংসদে আলোচনা করা উচিত। গণতন্ত্রে বিশ্বাসী কোনো দল কীভাবে গোপনে বা প্রকাশ্যে সংসদে যা ঘটেছিল তা সমর্থন করতে পারে?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.