রাজনীতি

আবারো নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করল ইডি

আবারও এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন প্রসন্ন রায়।সোমবার দিনভর চলে জিজ্ঞাসাবাদ।তারপরই রাতের দিকে তাঁকে গ্রেফতার করে ইডি।এর আগেও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে মধ্যসত্ত্বভোগী হিসেবে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।

সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল প্রসন্নকে।দিনভর জিজ্ঞাসাবাদ চলার পর রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর,কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত জানুয়ারি মাসে প্রসন্নর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল। আর সেখান থেকে উদ্ধার হওয়া নথিপত্রের ওপর ভিত্তি করেই তাঁকে তলব করে ইডি। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন জানিয়ে দিয়েছিলেন তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারবেন না। সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে এবং তাঁর জবাব এর পরই ইডি তাঁকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.