জেলাদেশরাজ্য

প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা হড়পা বান! একা হাতে বাঁচালেন ১০জনের প্রাণ

প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা হড়পা বান ভাসিয়ে নিয়ে যাচ্ছিল অনেকেকে। মাল নদীতে তখন স্রোতের টানে হাবুডুবু খাচ্ছিলেন ভাসান দিতে আসা লোকজন। আগুপিছু না ভেবেই নদীতে ঝাঁপ দেন মানিক। প্রাণের ঝুঁকি নিয়ে টেনে তোলেন ১০ জনকে। মালবাজারের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার সাহসী যুবক মানিকের নামই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
মালবাজারের ভাসান ঘাটে দাঁড়িয়ে মহম্মদ মানিক বলছিলেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মাল নদী দিয়ে বয়ে চলা স্রোত তখন টেনে নিয়ে যাচ্ছে অনেককে। বানের জলে খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল মানুষগুলো। সেই দেখে আর দাঁড়িয়ে থাকতে পারেননি মানিক। তিনি বলেছেন, অনেকে ভেসে যাচ্ছেন দেখে নিজের মোবাইল ফোনটা এক বন্ধুর হাতে দিয়ে নদীতে লাফিয়ে নামি। সোজা ঝাঁপ মারেন নদীতে। একের পর এক টেনে তুলতে থাকেন লোকজনকে। প্রায় ১০ জনকে উদ্ধার করেছেন মানিক। উদ্ধার করতে গিয়ে তাঁর পায়ের আঙুলও কেটে যায়। এরপরই দমকল কর্মীরা তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এখন তাঁকে নিয়েই চর্চা।

ডুয়ার্সের মালবাজার শহরের পাশাপাশি আশেপাশের বিভিন্ন চা বাগান এলাকা থেকে পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে বিসর্জন দিতে আসেন এই মাল নদীতে। আর সেই বিসর্জন দেখতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ৬-৮ হাজার মানুষ বুধবার এসেছিলেন বিসর্জন ঘাটে। হঠাৎই হড়পা বান আসে সে নদীতে। জলের তোড়ে ভেসে যান অনেকে। এখনও বহু মানুষের খোঁজ মিলছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.