কবি সুভাষ , ব্লু লাইনের অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন । কবি সুভাষ এর একাংশ ভেঙে পড়ায় , বন্ধ হয়ে যায় , ওই স্টেশনে মেট্রো স্টেশনে মেট্রো চলাচল । তবে এবার মেট্রোর নিত্য যাত্রীদের জন্য সুখবর । কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে , দুর্গাপুজোর সময় উত্তর-দক্ষিণ করিডরের কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য মেট্রো কর্তৃপক্ষ যাবতীয় কাজ দ্রুত গতিতে শুরু করছে ।
২০২৫ সালের জুলাই মাসে ফাটল দেখা যায় কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে । চারটি পিলারে বড় আকারে এই ফাটল দেখা দিলে , নিরাপত্তার কারণে কবি সুভাষ মেট্রো স্টেশন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। মেট্রোর ইঞ্জিনিয়ররাও এই কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । যে কারণে আর কোনও ঝুঁকি না নিয়ে , মেট্রো কর্তৃপক্ষ কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেয়। যার ফলে বর্তমানে , দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মুহূর্তে মেট্রো চলাচল করছে ।
তবে মেট্রো স্টেশন বন্ধ থাকায় সমস্যার কথা বুঝতে পেরে , খোদ রেল বোর্ড এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব , হস্তক্ষেপ করেন এই বিষয়টিতে। তাদের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের আপলাইনের প্ল্যাটফর্মে কাঠামোগত গলদ থাকার ফলেই এই ফাটল এবং দ্রুত গতিতে , তা ঠিক করার কাজ চলছে। ইতিমধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ সম্পন্ন করার জন্য মেট্রো কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আর তাতেই কাজের গতি ফিরছে বলে জানা গিয়েছে।







