রাজ্য

একাকিত্ব কাটাতে অবশেষে ৭৮বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন প্রাক্তন বাম সাংসদ লক্ষন শেঠ !

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয়বার বিয়ে করলেন লক্ষ্মণ শেঠ। বর্তমানে তার বয়স ৭৮ বছর। লক্ষ্মণ শেঠ দ্বিতীয়বার বিয়ে করতে পারেন এমনটা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। দ্বিতীয়বার বিয়ে করলেন প্রাক্তন বাম নেতা। যদিও এই মুহূর্তে নিজের দ্বিতীয় স্ত্রীর পরিচয় বা বিয়ের ছবি প্রকাশ করেননি লক্ষণ শেঠ।

২০১৬ সালে প্রথম স্ত্রী তথা মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়। লক্ষণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর ক্রমে একাকিত্বে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বর্ষীয়ান এই নেতা। হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ নিজেই জানিয়েছেন, কয়েকদিন আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। প্রাক্তন সাংসদ জানিয়েছেন, কয়েকদিন আগেই এক বন্ধুর মাধ্যমে নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল। কয়েক দিনের আলাপের পর বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে৷ লক্ষণ শেঠের দ্বিতীয় স্ত্রী কলকাতার একটি নামী পাঁচ তারা হোটেলে উচ্চ পদে কর্মরত বলেও জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.