কলকাতারাজনীতি

হাসপাতালে চিকিৎসাধীন কুণাল ঘোষ , মঙ্গলে হবে অস্ত্রোপচার ! কী হয়েছে তার ?

বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন কুণাল ঘোষ ! সোমবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলো তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদককে । জানা গিয়েছে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন তিনি । সবরকম শারীরিক পরীক্ষা করে জানা গিয়েছে, পায়ে ও মাথায় আঘাত লেগেছে তার ।

সোমবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কুণাল ঘোষকে । তারপর সবরকম পরীক্ষা করে জানা যায়, পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি । অস্ত্রোপচার করতে হবে । মঙ্গলবারই অস্ত্রোপচার করা হবে বলে খবর ।

উল্লেখ্য , কুণাল ঘোষের পরিবার বা দলের পক্ষ থেকে , তৃণমূল নেতার স্বাস্থ্য সম্পর্কে কিছুই বলা হয়নি । তবে সূত্রের , পায়ে গুরুতর চোট লাগায় , মঙ্গলবারই অস্ত্রোপচার হবে তার । এবং চিকিৎসাধীন থাকলেও , আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.