কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দের গলায় বহু গান রয়েছে। তবে তার মধ্যে একটি গান রয়ে গেছে বাঙালির নস্টালজিয়া হয়ে, ‘কফি হাউজের সেই আড্ডটা’। এবার এই নাম নিয়ে বড় পর্দায় আসতে চলেছে একটি সিনেমা। এই নস্টালজিয়া গানের নামের সিনেমার কাস্টিংয়ে থাকছে বহু চমক।
এই ‘কফি হাউজের সেই আড্ডটা’ এই নস্টালজিয়া নামের সিনেমার যৌথ ভাবে পরিচালনা করছেন জেনি সরকার ও দীপায়ণ মন্ডল। পাশাপাশি প্রযোজনা করেছেন সুয়ান সিলভার স্ক্রিন। অন্যদিকে বহু দিন পর পর্দায় ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমেঅভিনয় জগতে কামব্যাক করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। এবার ফের তিনি বড় পর্দায় আসতে চলেছেন ‘কফি হাউজের সেই আড্ডটা’ সিনেমার নায়িকা হিসেবে। এই সিনেমার গল্প গড়ে উঠেছে ৬ বন্ধুকে কেন্দ্র করে। এই গল্পের প্রেক্ষাপট তৈরি হবে তাদের মধ্যে এক বান্ধবী সুজাতা বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন।
যেখানে দেখা যাবে উত্তরবঙ্গের এক পুরনো চা বাগানের বাগানবাড়ি থেকে হারিয়ে ঠাকুমা। যাকে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে বিলেত ফেরত নাতনি সুজাতা। পাশাপশি গানে উঠে আসা ৬ বন্ধুর জীবনের কাহিনীও তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসবে দোলন রায়, সুব্রত দত্ত, অনুষা বিশ্বনাথন, সৌম্য মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এরইমধ্যে সম্পন্ন হয়েছে এই সিনেমার প্রি-প্রোডাকশন ও প্রোডাকশনের কাজ অর্থাৎ শ্যুটিংয়ের কাজ।







