বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা। যেকোনো যুদ্ধ পরিস্থিতিতে দুর্বল দেশের পাশে গিয়ে দাঁড়ায় আমেরিকা। কিন্তু এবার আমেরিকার উপরেই উঠলো যুদ্ধ পরিস্থিতি তৈরি করার তকমা। ইসরাইল ও প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে আমেরিকাকে দোষারোপ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইজরায়েল ও প্যালেসাইন যুদ্ধে আমার সংস্থাই দায়ী বলে দাবি করেছিল আমেরিকা। এমনকি ইজরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট “জো বাইডেন”। এমনকি এক সাংবাদিক সম্মেলনে আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে ইজরায়েলের প্রেসিডেন্ট “বেঞ্জামিন নেতিনিহায়ু”। তবে এর পিছনে কি রয়েছে আমেরিকার অন্য কোনো মতলব ? সেই নিয়েই মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট “ভ্লাদিমির পুতিন”তিনি বলেন,”ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্রুত বৃদ্ধি মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতির ব্যর্থতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ।” তিনি আরো বলেন,”আমেরিকা এ অঞ্চলে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকান রাজনীতির ব্যর্থতার এটি একটি স্পষ্ট উদাহরণ।
এখানেই শেষ নয় এই বিষয়ে এর আগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন যে একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করা ইস্রায়েলে শান্তির জন্য “সবচেয়ে বিশ্বাসযোগ্য” সমাধান কারণ একা সন্ত্রাসবাদের সাথে লড়াই করা নিরাপত্তা নিশ্চিত করবে না। তবে কোন দিকে এগোচ্ছে বিশ্ব রাজনীতি? এভাবেই কি গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে যুদ্ধ? কে বা কারা দায়ী এর জন্য? উত্তর এখনো অজানা।







