বিনোদন

৮২৫ গ্রামের স্তন তুললেন রাখির হাতে, আলোচনার কেন্দ্রবিন্দু শার্লিন

সম্প্রতি অভিনেত্রী শার্লিন চোপড়া নিজের শরীর থেকে ৮২৫ গ্রামের স্তন অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলেছেন। কয়েক মাস ধরেই তিনি পিঠ, গলা, কাঁধ এবং বুকে তীব্র ব্যথায় ভুগছিলেন। নানা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এই অসহ্য ব্যথার মূল কারণ তাঁর অতিরিক্ত ভারী ইমপ্লান্ট। শরীরের স্বাভাবিক শক্তি ও সুস্থতা ফিরে পাওয়ার জন্যই তিনি স্থায়ীভাবে ইমপ্লান্ট অপসারণের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে শার্লিন স্পষ্ট জানান, সৌন্দর্য ধরে রাখতে দীর্ঘদিন ব্যথা সহ্য করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল। অস্ত্রোপচারের পর তিনি বলেন, “ঈশ্বর যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকুন। নাহলে তার মূল্য আপনাকেই দিতে হয়। আমি উচিত শিক্ষা পেয়েছি।”

কিন্তু এখানেই শেষ নয়। স্তন সরানোর পর সেই বাদ দেওয়া সিলিকন হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে শার্লিনকে। তিনি জানান, সিলিকন ইমপ্লান্টের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও দীর্ঘমেয়াদি ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ। তাঁর কথায়, যখন ইমপ্লান্ট শরীরে ছিল, তখনই প্রতিদিন অনুভব করতেন অসহ্য যন্ত্রণা, তবু নীরবে সহ্য করতেন কেবল সৌন্দর্যের খাতিরে।

এক ফিল্মি পার্টিতে ঘটল সবচেয়ে আলোচিত ঘটনা। সেখানে শার্লিনের সেই সিলিকন ইমপ্লান্ট গিয়ে পড়ে রাখি সাওয়ান্তের হাতে। হাতে পেয়ে রাখির মন্তব্য, “বাপ রে! কী বড়! এটাই দিয়ে পুরুষদের ঘুম উড়াতি তুমি!” উত্তরে শার্লিন ঠাট্টাচ্ছলে বলেন, “তুমি চাইলে নিয়ে নাও।” যদিও রাখি দ্রুতই তা ফিরিয়ে দেন। সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শার্লিনের এই ব্যতিক্রমী পদক্ষেপ এবং রাখির প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সৌন্দর্যের জন্য ঝুঁকি নেওয়া এবং শরীর নিয়ে সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় আবারও সামনে এল এই বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.